অভিশপ্ত
- মেসুত ফেরদৌস শুভ

ওরা পাপিষ্ঠ ওরা সন্ত্রাসের গডফাদার
আবার ওরাই বলে
আমরাই দেশের অহংকার।
.
ওরাই দেশের অভিশপ্তকার
ওরা কিছুনা কিছু করে
বুক ফুলিয়ে বলে
ঘরের কোনে হাওয়ায় হাওয়ায়
সংবাদ পত্রের পাতায় পাতায়
বেশ করেছি বেশ
এবার গড়বো মোরা দেশ।
.
ওরাই দেশের অভিশপ্তকার
লাফিয়ে উঠে মঞ্চের আগায়
সব ভুলিয়ে দিয়ে সাজানো ভাষায়
কন্ঠে উঠিয়ে রেশ
হলুদ মিডিয়া গরম করে
ওরাই আবার বলে সুযোগ যদি পাই, এবার গড়বো মোরা দেশ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।