এ কেমন শিক্ষা ব্যবস্থা
- মেসুত ফেরদৌস শুভ

অনেক কিছুই তো বলতে চাই
বিবেক চার দেয়ালে বাধা,
বেশি প্রতিবাদ করিওনা শুভ
বলেছেন এলাকার দাদা।
দেশ জুড়ে দেখছি শুধু,
শিক্ষা ব্যবস্থার উন্নতির তীব্র ঢল।
মুখের লাগাম ছুটে যায়,
কি আর করি বলতে বাধ্য অবিচল।
.
দেশে শিক্ষা ব্যবস্থার হয়েছে এমন উন্নতি
বিরল তার উপমা,
গনিত পরীক্ষা না দিয়ে পাশ,
ঐ পিরোজপুরের রেশমা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।