ক্যাসিনোর শহর
- মেসুত ফেরদৌস শুভ

মুক্তিযোদ্ধা ক্লাবেই যদি চলে
ক্যাসিনো ব্যাবসা
শহীদদের আত্মা পাবে কতটা শান্তি !!!!!!!!
জি কে শামীমের বস্তা ভর্তি টাকা
খবরের শিরোনামে
হয়তো বলেছে ভুল ভ্রান্তি।
.
এখনকার নেতারা দুধে ধোয়া তুলশি
নামের আগে আলহাজ্ব
লেবাস কিন্তু ছাড়েনা,
যুগ ধরে চলছে ক্যাসিনো ব্যাবসা
মন্ত্রীর সোঝা কথা, বাপু আমি কিছু জানিনা।।
.
ক্যাসিনোর ঘটনা পুলিশের নাকি অজানা
দিন রাত দুপুরে কত কিছু ঘটে যায়,
মাথা আমার ধরেনা
এরাই কি সেই পুলিশ
যারা আন্তর্জাতিক সন্ত্রাস খুজেঁ পায়
ময়মনসিংহের ভালুকায়।
.
ক্যাসিনো ক্লাবের ঘটনায়
ফারুকের যদি সাজা হয়,
লাইসেন্স দেওয়ার দায়ে কেন
এমপি পদে বহাল রয় ?????
.
ঘরে বসে তসবিহর দানা
টিপবে যতদিন এই জাতি,
ততদিন থাকবে মসজিদের ঢাকা
ক্যাসিনোর শহর
নিভে গিয়ে সব বাতি ।।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।