সুসময়ের প্রিয়জন
- মেসুত ফেরদৌস শুভ
দু চেখের অশ্রু ঝরতে ঝরতে আজ ক্লান্ত
স্বান্তনা দেওয়ার মতো নেইতো কেউ,
সুসময়ে পাশে থাকে সবাই
অসময়ে কেউতো নাই
জীবন যেন এক খরস্রোতা ঢেউ।
.
কতকাল ধরে যতকাল ছিলে
প্রস্ফুটিত হয়েছিলো মন,
দুঃখের সাগরে ভাসিয়েছিলে ফুলের পাপড়ি
ছুড়ে ফেলে দিয়ে ভুলে গিয়ে পণ।
.
আপন বলে যে নেয় কাছে টেনে
সে-ই আবার ছুড়ে ফেলে অতীত জেনে।
অনেকেই বদলায় সময়ের ব্যবধানে
ছায়া হয়ে পাশে
মাথাটুুকু বুকে রেখে
থেকে যায় কেউ কেউ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।