মধুময় ভালবাসা
- মেসুত ফেরদৌস শুভ

কল্পনা জুড়ে যখন গল্পেরা আসে
চারদিক যেন হয় মধুময়,
হৃদয়ের জমা কথাগুলো হয় যে ব্যাকুল
বলে দিতে,
চুরমার করে হৃদয়ে আছে যত ভয়।
.
হাতের মুঠোয় রঙ্গীন স্বপ্ন নিয়ে
ছুয়ে যায় আমায় নীল আচল দিয়ে
বলে যায় ফিসফিসিয়ে কানেকানে
আমি শুধু তোমার
অন্য কারো নয়।
.
হাতের চুড়ি ঝুনঝুন বাজিয়ে
মাতাল করা সুখের মেঘে ভাসিয়ে
ঠোটের ব্যালকনিতে স্পর্শ দিয়ে
বুঝিয়ে দিয়েছে, দূরে থেকে নয়
ভালবাসলে কাছে আসতে হয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।