ভেঙ্গে ফেলো অভিমান
- মেসুত ফেরদৌস শুভ

শূন্যতায় ঘেরা চারপাশ আমার
পূর্নতার ছোয়া অনেক দূরে,
অভিমান করে কেন আছো তুমি?
স্মৃতিগুলো আমায় খাচ্ছে কুড়েকুড়ে।
.
আর কতদিন চলবে এভাবে
নেইকি এর কোন শেষ?
কথা দিলাম
দিবনা মন খারাপ করতে তোমায়
রাখবো তোমায় অনেক বেশ।
.
খুব ইচ্ছে হয় দেখতে তোমায়
সময়ের প্রতিটি ক্ষনে,
গন্ধ নিবো তোমার চুলের
জমবে খুনসুটি
দুজনার দুষ্টুমিষ্টি আলাপনে।
.
আসো ফিরে তুমি এইবারের মতো
তাকিয়ে আমার মুখখানি,
ভালবাসা ছড়িয়ে দিয়ে
আলতো করে মুছে দাও চোখের পানি।
.
জ্বালাবোনা তোমায় আর কখনো
রাখবো অনেক সুখে,
পুড়তে দিবোনা রুদ্রে তোমায়
যতনে রেখে দিবো এই বুকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।