যে কুলে কিনারা মিলে না
- বেঞ্জিন বেঞ্জয়েট

কেউ বলে কুল নাশা, কুল ত্যাগি, কুল দূষক ,
কেউ বলে কুলক্ষয়ী, কুলধ্বসা, কুলভ্রষ্টা, কুলকন্টক ।
যে জন রাখেনি মান সে কি হতে পারে কুলীন ?
কুলের শোভাসৌরভ তাহার দ্বারা হইবেই তো বিলীন ।
যুগে যুগে বঙ্গ জননী যত সন্তান করিয়াছে প্রসব ,
হাতে গোনা ক'জন বাদে সকলি কুলখাদক অবয়ব ।
যেজনই আসিয়াছে অগ্রজ হাঁকিয়া ফাটায়েছে গগণ ,
বেরিয়ে আসিয়াছে থলের বিড়াল বীভৎস কালো বরণ ।
মুখ দিয়ে শুধু বেরিয়েছে লালা হেরিয়াছি জিভ চটকান ,
বসনে হেরিয়াছি স্বর্গীয় দূত, মন মন্দির ইবলিশ শয়তান ।
কায় সুরতে দানবীয় দূত, মুখোশটা দেখিয়াছি মায়াজালে ,
অদ্ভুত কুৎসিত বিকৃত অপচ্ছায়া মুখোশের অন্তরালে ।
সময়ে অসময়ে হেরিয়াছি পাল্টানো কুৎসিত মুখের বোল ,
আপনারে রাখিয়াছে অসুর জটে মুখে বলিয়াছে হরিবোল ।
জিকির আশকারে বিব্রত সাজে তবু দেখিয়াছি অভিনয় ,
চুরির ফন্দী আঁটে গোপনে মনেতে রাখেনি আল্লাহর ভয় ।
যাহা করিয়াছে সব অভিনয়ে যাহা বলিয়াছে মিথ্যা সকল ,
বঙ্গ জননী তায় দেখেনি প্রসারের মুখ আলোক প্রবল ।
যুগে যুগে তায় হারায়েছি কূল ভাসিয়াছি অথৈ তিমিরে ,
পাইনি ঠাই সুকুল আলোকে আর মহৎ মানুষের ভিড়ে ।
মিলিয়াছে ঠাই দ্রোহীর ভিড়ে দয়িতের দয়া যেথা ছিল না ,
মিলিয়াছে ঠাই সর্বদাই... যে কুলে কিনারা মিলে না ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026