পরিচয় মানুষ নামে
- বেঞ্জিন বেঞ্জয়েট

রাত পোহালে চোখে পড়ে আজ তাজা তাজা রক্তের স্রোত ,
চোখে পড়ে বিচূর্ণ জীবনের আর্তনাদে রাজপথ অবরোধ ।
চোখে পড়ে গোলা বারুদের কালো ধোঁয়ায় স্তম্ভিত গগণ ,
চোখে পড়ে সন্তান হারা মায়ের ক্রন্দন রোলে ভারী পবন ।
চোখে পড়ে মরণাস্ত্রের আঘাত অবলা শিশু আর মা'র বুকে ,
চোখের সামনে চলে যাচ্ছে এক বুক জ্বালা নিয়ে ধুঁকে ধুঁকে ।
চোখে পড়ে বাবার সন্তান হারা রোনাজারি ব্যর্থতার ক্ষোভ ,
চোখে পড়ে স্বাধীনতা হরণের কালো থাবার জল্লাদি কোপ ।
চোখে পড়ে অযুত স্বপ্নের 'পর পেশীশক্তির বলে চাপামাটি ,
চোখে পড়ে হায়েনার ছোবল আর উল্লাস তাজা রক্ত চাটি ।

কানে আসে মুহুর্মুহু মর্টারের ঝনঝনানি সপ্ত আসমান ভেদী ,
কানে আসে সর্বহারার করুণ আর্তনাদ আকাশ বাতাস ছেদি ।
কানে আসে নির্মমতার চরম আঘাতে প্রাণ বিনাশীর হুঙ্কার ,
কানে আসে আগ্নেয়াস্ত্রে মৃত্যুস্তরে চলে গিয়েও বাঁচার চিৎকার ।
কানে আসে মসজিদ মন্দিরের সুরচিত দেয়ালের ফাটল বাত ,
কানে আসে মায়ের প্রসব বেদনার মুহূর্তে বুলেটের বিষমঘাত ।
কানে আসে চিরচেনা সবুজ বিলীনের দাবানলের জ্বলাধ্বনি ,
কানে আসে সব বীভৎস হাহাকার তবু কান পেতেই শুনি ।
সব দেখি সব শুনি সব সয়ে যাই আমার পরিচয় মানুষ নামে ,
উম্মাদের যবনিকায় বন্দী আর সুরক্ষিত এক মানবতার খামে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026