থেকে যেও আজীবন
- মেসুত ফেরদৌস শুভ

দৃষ্টির অগোচরে গেলেই কি হারিয়ে যায়
এতোদিনের চোখাচোখি চেনাজানা,
কমেনা ভালবাসা বাড়েনা দূরত্ব
থাকে যদি দুজনার এক ঠিকানা।।
.
ভুলতে চাইলেই কি ভুলে যাওয়া যায়
মেঠো পথে পায়ে পায়ে দুষ্টুমি,
এক এক করে হারিয়ে যাক সব
থেকে যেও আমার হিয়ায় প্রিয়া তুমি।।
.
সরল স্বীকারোক্তি আমার
বাকী জীবন এক সাথে করতে চাই পাড়,
আমি শুধু থাকবো তোমাতে মিশে
আমাতে নেই অন্য কেউ দাবীদার।।
.
অভিমান করলেই তোমায়
লাগে ভীষণ বেমানান,
মনে হয় যেন জোৎস্না রাতে
মেঘে ঢেকে আছে ঐ আসমান।।
.
অভিমান করলেই একটু দূরে সরলেই
সব হয়ে যায় এলোমেলো,
থাকিনা আমি আর নিজেই নিজের
কোন কিছু আর লাগেনা ভালো।
.
আমার পাঁজরের গভীরে
তুমি আছো থাকবে চিরকাল যতনে রাখবো,
আমি বারবার জিতে গিয়েও খুশি করতে তোমায়
ইচ্ছে করেই নিজে হারবো।।
.
তবুও তুমি অভিমানের ঘোরে
নিজেকে রেখোনা আর,
একবার নয়, সব কিছুর বিনিময়ে
তোমাকে চাই বারবার।।।।।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।