অতীত ভুলে থাকি
- বেঞ্জিন বেঞ্জয়েট

ধান থেকে হয়েছি খই ...
দিন শেষে আরও কত কি জানি হই ।
ছিলাম কূপের ব্যাঙ , পড়েছি সাগরে ,
বেলা গেলে না জানি কোন মহাসাগরে পা পড়ে ।
বরষার জল পেয়ে লেফে লেফে ছুটি ,
ভুলে যাই লভিয়াছি জন্ম হয়ে ক্ষুদ্র পুঁটি ।
চিরচেনা মানুষগুলি দিন শেষ হলে ,
চোখের পর্দা মোটা হয়ে নিমেষে যায় ভুলে ।
ভুলে যাই আছে সাঁই গাছে উঠাবার ,
তিনিই থাকেন আবার পা ধরে টেনে নীচে নামাবার ।
সময়ের ব্যবধানে চোখে দিলে ধরা ,
আঁখি জলে হয়ে পড়ে যেন আধমরা ।
গতি মতি থেমে যায় , যায় সব উল্টে ,
পড়ে থাকে গোয়ালে হাত পা পল্টে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026