ভালবাসার রঙ
- মেসুত ফেরদৌস শুভ
ভালবাসা এক মায়ার ক্যানভাস
বাড়িয়ে দেয় তার ঢঙ,
ভালবাসা যে রঙে যার মনে ছড়ায়
সেই রং-ই হয়ে যায় ভালবাসার রঙ।
.
ভালবাসা যেই রঙে আঁকি
সেই রঙ-ই ধরা দেয়।
আত্মা ফিরে পায় এক নির্বোধ জাতি,
বালবাসার নিজস্ব কোন রঙ নেই
ভালবাসা এক বায়বীয় শব্দ
এবং রঙহীন অনুভূতি।
.
ভালবাসা-ই সকল বাধার হয় জয়
আবার,
ভালবাসা-ই হয় ক্ষয়।
.
ভালবাসার রঙ দিয়ে
বাঁচিয়ে রাখা যায় কাউকেই,
ভালবাসার নিজস্ব রঙ খুঁজতে গেলে
রঙ নষ্ট হয় আপনাতেই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।