আত্মার সম্পর্ক
- মেসুত ফেরদৌস শুভ
সম্পর্ক হতে হয়
রোপা গাছের মতো
প্রতিদিন পানি দিয়ে সতেজ রাখতে হয়।
সম্পর্ক এক দামি সম্পত্তি
সামান্য অযত্নে ফিকে হয়ে
যেতে পারে যেকোন সময়।
.
দায়িত্ব , কতর্ব্য, সহমর্মিতায়
সম্পর্ক হয়ে উঠে আরো রঙিন,
একটু ভুলেই এদিক সেদিক
ফাটল দেখা দেয়
অযত্নে পেরোয় কষ্টের দিন।
.
সম্পর্কে ধরে চির
অভিমান, রাগ, ক্ষোভে এলোমেলো শব্দে,
হঠাৎ করে ধুকেধুকে
আত্মার সম্পর্ক মরে যায় নিঃশব্দে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।