কীভাবে ভুলবো বলো
- মেসুত ফেরদৌস শুভ
কীভাবে ভুলবো বলো
তোমার আঙুল ধরে হাটার কথা,
কীভাবে সইবো বলো
তোমাকে হারানো ব্যাথা।
.
কীভাবে ভুলবো বলো
কারন অকারনে রাগানো তোমায়,
তোমার শেষ বিদায় প্রিয়তমা
কীভাবে করবো ক্ষমা নিজেকে আমায়।
.
কীভাবে ভুলবো বলো
দেরী করে এসে বকা শুনতে তোমার,
হারিয়েছো যেদিন
সেদিন থেকে আমি নেইতো আমার।
.
কীভাবে ভুলবো বলো
আমার বুকে মাথা রেখে ঘুমানো স্মৃতি,
একসাথে হাটলে
লোকে বলতো আমাদের কতনা প্রীতি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।