মানবতার ডাক
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমি স্বপ্ন সহচরী, স্বপ্নের বন্দনা করি, কূলে কূলে হাঁটি ,
যে ছিল গুপ্ত চারিণী, বাসনার সঙ্গিনী, সবই আজ মাটি ।
যার রূপে মুগ্ধ মন, বক্ষে ওঠে কম্পন, পাইনা তারে বুকে ,
হৃদয়ের ভালোবাসা, খোঁজে বিভাষা, যায়না বলা তা মুখে ।
যত প্রেম ঢালি, তত দেখি খালি, লাগে যেন সে মম নহে ,
প্রেম সত্যি পাত্র সত্য নহে তাই প্রেম ধরার সবখানে বহে ।
যে প্রেমে পাবো না, তার তরে জাগে কামনা, গ্রহান্তর ছাড়ি ,
তাই আজি, বিরহিণী সাজি, অতৃপ্ত এ হিয়া বেজায় ভারী ।
মানস পটে আঁকা, চির দূরে থাকা, তাই টানিতে দূরে হারায় ,
সরসে জমে রুক্ষতা, সূক্ষ্মে জমে জটিলতা, মন আঙিনায় ।
তিলে তিলে তিলোত্তমা, ইন্দ্র ধনু সমা, মহীন্দ্রে লাগে জট ,
মিটে যায় ক্রমে সুধা, যৌবন ক্ষুধা , ছিন্ন ভিন্ন মানস পট ।
ভুঞ্জে রতি, প্রেমের গতি, বিপরীতে আনিয়াছি টানি টানি ,
গাঁথিয়া মালা, সহিয়া জ্বালা, মরমে দান করেছি মালাখানি ।
জাগ্রত করেছি মানবতা, নীরবতা, প্রেম সব মানবের তরে ,
রহিয়া কান্না সকল, ছিঁড়িয়া ধকল, হাসিতে যায় নয়ন ভরে ।
বঞ্চিত যারা, সর্বহারা যারা, সকলেরে টানি প্রেমের আঁচলে ,
হাসি দেখে মুখে, শিহরণ ওঠে বুকে, প্রেমের পরশ ছলে ।
ক্ষুধার্ত যারা, অন্ন চায়না তারা , চায় তারা প্রেমের পরশ ,
জনম জনম তাই আমি প্রেমেই দেখিয়াছি তাহাদের সরস ।
মানবতা উচ্চে ধরি, নিবেদন করি, প্রেম হোক সবার তরে ,
জটের ধরায় পিষিয়ে বড়াই পাইবে সকলেরে আপন করে ।
মানবতার হোক জয় ... ... ,,
মানুষে মানুষে এক হয়ে যাক দানবতার হোক ক্ষয় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026