আক্কেলগুড়ুম
- বেঞ্জিন বেঞ্জয়েট
রুধিতে পারিনা বেলা
ভবের খেলা
... ... ... হয়না শেষ ,
যত খেলে যাই
সময় হারাই
... ... চোখের নিমেষ ।
বালির বাঁধে
দেয়াল গাঁথি সাধে,
... ... ... ভাঙে স্রোতে ,
যতবার ভাঙে ত্বরা
ততবার গড়া
... ... আপন ব্রতে ।
হইলে গড়ন
ভাবনা বরণ,
... ধরায় রঙের বন্দনা ,
যত রঙ লোটে
মন নাহি ওঠে
... অস্থায়ী মন দ্বন্দ্ব'না ।
রঙের তরে
ঘুরে গঞ্জে বন্দরে
... হারাম হালাল যত ,
সব পায়ে মেড়ে
আনি যে কেড়ে
... ... যত পাই তত ।
প্রয়োজন বিনে
কারণ বিনে
... ... করেছি নির্যাতন ,
স্বার্থ সিদ্ধে
বক্ষে তীর বিঁধে
... ... করেছি বৈরী সাধন ।
ছাড়িয়া আশা
করেছি সাধন বিভাষা
... ... ... স্বার্থপরে ,
সিদ্ধ হলে সাধন
করেছি মোচন
... ... বন্ধন অগোচরে ।
গড়েছি অনুষদ
আঁধার পয়োদ
... ... টানিছি মস্তকে ,
করিয়া খেলা
ডুবাছি বেলা
... করিনি ভয় অস্ত'কে ।
স্বার্থের তরে
মিথ্যা বক্ষে ধরে
... ... আপনকে ঠেলে ,
করেছি পর ,
সাজি যাযাবর
... ... নিকৃষ্ট আক্কেলে ।
বিষাদ আসিয়া
চাপিলে ঠাসিয়া
... ... ... দিনমান শেষ ,
মনেতে করে ভিড়
সাজি অস্থির
... ... ... হই নিরুদ্দেশ ।
থাকিলে রক্ত গরম
সাধুতে লাগে শরম
... ... বড় অস্থিরে ,
যত উম্মাদনা
যত প্রবঞ্চনা
... ভর করে আসি শিরে ।
রক্ত হলে ঠাণ্ডা
মিটে সব ঝাণ্ডা
... ... মস্তক পড়ে নুয়ে ,
অশ্রু ঝরাই
কড়ায় কড়ায়
... ভঙ্গুরে শিথানে শুয়ে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।