গুণ'দা স্মরণে
- বেঞ্জিন বেঞ্জয়েট

গুণ'দা তোমার বয়স গিয়াছে আশি নব্বই ছাড়ি ,
তবু তোমার মুখে দেখিয়াছি সদা নারী আর নারী ।
যে মুখে শুনিতে চায় এই মন বেদ ভাঙার বাণী ,
সে মুখে শুধু দেখে যাই আমি নারীকে ধরেছ টানি ।
যে মুখে শুনিতে চাই অসূর ছাড়ি সূরের উত্তোলন ,
সে মুখে শুধু দেখিতে পাই ধরো টানি নারীর কাঁকন ।
যে মুখে শুধু শোনার সাধ জাগে কাণ্ডারির মহাবাণী ,
সে মুখে আমি দেখিয়াছি বলিতে টানিতে আঁচলখানি ।
শুকনা কাষ্ঠে এতো রস তোমার ! ওহে রসিকবাবু ,
রসের তাড়নায় সমাজ যে ভায়া হয়ে যায় বড় কাবু ।
সমাজের রস চোখে কি পড়ে না হইয়াছ কি কানা ?
মিথ্যে সমাজে মিথ্যার জটে স্থান পায় সব অজানা ।
স্থান পায় সব ভৌতিক অচেনা ভণ্ডামির রূপ-চরিত ,
তোমার মুখে এসব ছাড়ি স্থান পায় কেমনে বৈপরীত ?
তোমার মুখে শোভা পাবে শুধু হাজার গুণের কথা ,
নামেই শুধু গুণ'দা হইলে কামে থাকিলে নীরবতা ।
যে যুগে তুমি পদার্পণ করেছ নজরুল থাকিলে হেথা ,
তুলোধুনা করে ছাড়িয়া দিতো আছে যত ভণ্ডনেতা ।
দুর্ভাগ্য আমার ... কবির ফর্দি মিলেনা আমার ভাগে ,
তোমাদের মতো কবি দেখিয়া কবি হবার সাধ জাগে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026