জবাব দিতে হবে তার
- বেঞ্জিন বেঞ্জয়েট
... ... ... ... ... ... ... ... শোন হে বাদশা সকল ,
তোমরা আজি যাহা করো সব'ই ভণ্ডামি নকল ।
আসল চরিত খুঁজিয়া পাওনি বাদশাগিরি করো ,
দেশের মানুষেরে পায়ে দলিয়া সুতেরে মস্তকে ধরো ?
দেশের মানুষ অনাহারে মরে তুমি অমৃত ভোজ ?
দেশের সম্পদে পাহাড় গড়িয়া কাবায় খোদা খোঁজ ?
... ... ... ...... ... ... ধিক্কার দিবার ভাষা যে নাই ,
পুরো অন্তর জুড়িয়া তোমার ইবলিশে পেয়েছে ঠাই ।
মানুষেরে সেবা করিতে কাঁধে নিয়া পাহাড় বোঝা ,
মানুষের পেটে লাথি মারিয়া কাবায় যেতেছ সোজা ?
তাতেই কি বুঝিয়াছ হয়ে যাবে সকল পাপ মোচন ?
উল্লুক পাঁঠা ভাবিয়াছ তুমি মুদিয়া থাকে খোদার নয়ন ?
... ... ... ... ... তিল তিল যত গড়িয়াছ সম্পদ ঢের ,
এক জাররাও বৃথা যাবেনা আখেরেতে পাইবা টের ।
কড়ায়'গণ্ডায় সকলি বুঝিয়া দিবে নাকে দড়ি বাঁধি ,
পাবে না সেদিন কূল কিনারা হাজারো কাঁদি কাঁদি ।
মনের যত খায়েস আয়েশ উদরের রসনা পায়েস... ,
আগপাতে বিপরীত পথে উদগিরণ ঘটিবে অনায়েস ।
... ... ... ... ... ভাবিয়াছ থাকিবে কাছে কি উকিল ?
রসনার ত্বকে অনল জ্বালাবে কুটিরে লাগায়ে খিল ।
কেমনে চলিবে ছিল না দৃষ্টান্ত এমন কজে করিবে সারা ?
সে লগণেই আমিরুল মুমিনিন ওমর ফারুক হইবে খাঁড়া ।
যাহাই তুমি বলো না কেন পাইবে না বাছা উদ্ধার ,
যাহা করিয়াছ যাহাই গড়িয়াছ জবাব দিতে হবে তার ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।