স্মরি মরণে
- বেঞ্জিন বেঞ্জয়েট
একদিন তুমি আমি দু'জনেই জড়ায়ে নিবো শুভ্র কাফন ,
সেইদিন আমি তোমার তুমি আমার থাকবে না আপন ।
জীবদ্দশায় তোমার আমার ছিল যাহা প্রয়োজন হাহাকার ,
এক মুঠো ভাত আর একটা রঙিন বস্ত্রের... ছিল দরকার ।
এরবেশি কিছু আর ছিল না প্রয়োজন তবু ছিল হানাহানি ,
এ জীবন বাঁচাতে ও জীবনের প্রতি ছিল অনন্ত মানহানী ।
দিনে দিনে গড়েছি কত এ জীবন চলার হাজারো অনুষদ ,
সাদা কালো জীবনের তরে এঁকেছি কত রঙবেরঙ প্রচ্ছদ ।
মিলেছে কোথাও মিলেনি কোথাও তবু ঠেলে করেছি পার ,
পারিব না বলে পিছু হঠিনি, পারার চেষ্টায় কেটেছি সাঁতার ।
এই সাঁতার ভূমে যদি কোথাও বাধা পড়ে গেছি তুমি'আমি ,
সেদিন রক্তের চেয়ে দেখেছি আমি তুমি, সম্পদ ছিল দামী ।
রক্ত ঝরেও ছাড়িনি সম্পদ, সম্মান রেখেছি জুতোর তলায়,
আপন সম্পদ যথাঠিক রেখে পীরিত করেছি গলায় গলায় ।
পীরিতের এতো ছিল ধার, পীড়িতে ছিলনা দেখার অবকাশ ,
আইল কেটে কেটে জমিন বাড়ায়ে বাড়ায়েছি মুলোর চাষ ।
তোমার ফলন বিলীন দেখে মুখে রেখেছি হাসির খোরাক ,
তোমার চাম ওঠা দুম্বা হেরি কিনেছি গগণে ওড়া বোরাক ।
তোমার ক্রন্দনে হেসেছি আমি চেয়েছি বাস তোমার ভাগাড়ে ,
আমার সম্পদে দখল হেরিয়া বিদায় করেছি তোমায় ধাবাড়ে ।
বিবেচনা আর মানবতাকে রেখেছি আমি শূন্যে নিরাকারে ,
নিকৃষ্ট বলে বলীয়ান হয়ে উৎকৃষ্টকে রেখেছি পায়ের ভারে ।
মরণ যবে ছুঁয়ে যায় আমায় ভারাক্রান্ত হৃদয়ে আঘাত হানে ,
উপায় গুলি নিরুপায় হয়ে আফসোস'টি আঘাত হানে প্রাণে ।
তবু বিদায় বেলায় সাধুর বেশে করে যাই শুধু রোনাজারি ,
বেঁচে থাকিতে মানুষ হইনি মরণে স্মরি মানুষ হবার জারি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।