আপন হতে লাগেনা রক্ত
- বেঞ্জিন বেঞ্জয়েট
যে প্রেমে তুমি আগুণ দিলে সে প্রেম হইলো অমর ,
মাঝখানে দুটি প্রাণের মাঝে লাগালে এক চিরসমর ।
থাকিতে নয়ন পারিলে না করিতে চয়ন প্রেমের মতি ,
চেতনাহীনে সূর বিনে বিপরীতে ঘুরালে প্রেমের গতি ।
কালশিটে অন্তর ঘটেনি আলোর পরিসর আলোহীনা ,
বীভৎস চেতনা, উলঙ্গ উদ্দীপনা পারেনা মুক্তো চিনা ।
যে প্রাণে মিটেনা ক্ষুধা আসেনা সুধা সে প্রাণ অস্থায়ী ,
সে প্রাণে প্রেম হয়না কায়েম হয়না জানি চিরস্থায়ী ।
থাকুক সে প্রাণ আপন রক্তের টান স্বার্থপর যদি হয় ,
রক্তের অণুচক্র করে ফেলে বক্র ঘটায় সে জ্বালাময় ।
এ জ্বালা চিরস্থায়ী সে কিনা দায়ী যে তোমার আপন ,
আপনের জ্বালা স্থায়ী উতালা মৃত্যুতে ঘটে তার সমাপন ।
পরের জ্বালা ক্ষুদ্রতর ক্ষুদ্র ভালোবাসা আদর, ক্ষুদ্র চাওয়া ,
মনের মতো না হইলে প্রাণে না সইলে ছেড়ে চলে যাওয়া ।
প্রাণ করেনা অনুতপ্ত হয়না দুঃখ যুক্ত প্রাণে করেনা ঘাত ,
থাকেনা স্মরণীয় হয়না বরণীয় থাকে তাহা যোজন তফাৎ ।
পরিচ্ছন্ন অন্তর হোক না সে পর, যদি মিলে ঘাটে ঘাটে ,
ভালোবাসার পরশে সরসে সরসে হৃদয়ে দাগ কাটে ।
অধিক সঙ্গোপন হয় সে অধিক আপন, প্রাণের দেখা ,
প্রেমের পরশে অনায়াসে হৃদয়ে ঘটে তার নাম লেখা ।
আপন হতে বলি উদ্ধতে রক্ত লাগেনা যে, লাগে মন ,
রক্ত ছাড়া সর্বহারা হয় সে আপন গড়ে নিভৃতে প্রেম-বন্ধন ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।