একটা খোলা চিঠি
- বেঞ্জিন বেঞ্জয়েট

শোন বাপ , আজ আর পারলুম নে রে ...!
বড় ব্যাথা বুকে নিয়ে আজ অভেদ্য দেয়াল গাঁথলুম ।
জমিন থেকে আসমান পর্যন্ত এই দেয়াল...
যার প্রতি পরোতে পরোতে দুঃখ কষ্ট জড়িত ।
তোকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম
হয়তো এই কষ্ট আর দুঃখ অনুভব করার জন্য ।
নিয়মতান্ত্রিকের এই পৃথিবীতে কাউকে দেখলাম না
যে নিঃস্বার্থভাবে ভালবাসলো । তুই কেন এই নিয়ম ভঙ্গ করবি ?
ঠিকই করেছিস ... । আজ বড় হয়েছিস , ডাক্তার হয়েছিস ।
তোর তো কোন অভাব নেই রে বাপ ।
তোর পাশে কেউ থাকলেই কি আর না থাকলেই কি ।
তোকে তো আর কারো কাছে হাত পাততে হবে না ।
স্বার্থের দুনিয়ায় স্বার্থ হাসিল হলে কেউ কাউকে মনে রাখে না ।
এই আমি শুধু খামাখা আবোল তাবোল হাবিজাবি ভাবি ।
একটা সময় ছিল ... তোর কি মনে পড়ে রে বাপ ... ?
এই হতভাগা বিহীন তোর পড়ালেখার প অক্ষরটা ভালো হতো না ।
এই হতভাগার ভয়ে কত কীনা করেছিস ভালো করার জন্য ।
শেষমেশ ভালো করেই ছেড়েছিস , এটা তোর পারগতা ।
এই হতভাগা বিহীন তোর কিচ্ছু ভালো লাগতো না কিন্তু আজ ?
আজ দিব্যি এই হতভাগা ছাড়া চলতে পারিস , থাকতে পারিস ।
সঙ্গী পেয়ে নিঃসঙ্গ জীবনের অনেকটা লাঘবতাকে পাশ কাটিয়েছিস ।
হতভাগাকে আজ মনে না পড়ারই কথা ।
বাহবা দেই তোর স্বার্থপরতাকে , বাহবা দেই তোর চরিত্রকে ।
এভাবেই চলতে হয় আজকের এই দুনিয়াতে , নহিলে যে হয় না ।
তুই ভালো থাকিস , তোর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি রে বাপ ।
আর ভুলেও যেন এই হতভাগার সামনে আসি'স না ...
যদি আসি'স সেদিন কিন্তু তোকে থুথুর বানে গোছল করতে হবে ।
যদি সইতে পারিস তাহলে আসি'স রে বাপ ... তোর জন্য আলাদা করে
আমার হৃদযন্ত্রে একটা থলে স্থাপন করেছি , সেখানে প্রতিদিনের
থুথু প্রতিদিন জমা করে রাখি । বিশেষ কিছু আর তোকে দিতে পারলাম না ।
----------------------------- ইতি টেনে নিলাম ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026