আনন্দময়ী
- উত্তম চক্রবর্তী
জীবন তরীর জীর্ণ হৃদয় ভোগ বাসনায় রত,
কেউ যে আবার- রোগে-শোকে, দুঃখে
কারো সন্তান, পিতামাতা সুখে
মায়াব ভুবন ছাড়িতে কারোর দ্বিধা ও দ্বন্ধে ক্ষত!
বিষাদ মননে শব্দ বুনন চলেছে আপন মনে,
ধনীর দুলালী অট্টালিকাতে
বুঝিতে পারে না রুগ্ন যাহাতে-
সিদ্ধিলাভের স্বার্থ খুঁজিতে মগ্ন তাহারি সনে।
কতো লোক আজ হাঁপিয়ে উঠেছে দীনতা দশার হালে,
কাকে বলি আজ- শুনিবে কে হায়!
হৃদয়ের ডাকে- কে দিবে তা সায়!
মা-মমতাময়ী ভক্তের ডাকে আসিবেন যথা কালে।
মর্ত্য বাসীরা ভুলিবে যে ব্যথা কষ্ট যতই তার-
মায়ের বদনে হাসির পরশে
ভক্ত হৃদয়ে বহিবে হরষে
মহা মিলনের বাজনা বাজিয়ে শঙ্কা দূরিবে যার।
ঘৃণা-হানাহানি ভুলিতে সবাই এসো হে সাম্যে ভাই-
ভেদাভেদ দূরে আনন্দে মাতি,
আনন্দময়ী- সম্প্রীতি জ্ঞাতি
হৃদয়ে ধারণ করি মাকে আজ সুন্দর ভবে তাই!
তাং- ০৫/০৯/১৯ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।