বিয়ের বাজার খুবই গরম
- মেসুত ফেরদৌস শুভ
ছেলে মাস্টার্স পাস করে
খালু মামুর রেফারেন্সে
পেয়েছে যেমনতেমন এক চাকরি,
বয়স ৩o ছুঁইছুঁই, কালো চুলে পাকন দরেছে
মা-ভাবী আর ভাই বোনদের দাবি
ঘরে এখন আনতে হবে এক গুনোবতী লারকী।
.
কিছুদিন পর খবর এলো
পাশের বাসার আন্টির পরিচিত
আছে এক গুনোবতী, রুপবতী মেয়ে,
আম্মুকে বলল, অাপনারা গিয়ে দেখতে পারেন
যদি ছেলেকে করান বিয়ে।
.
তার দুদিন পরেই গিয়েছিলাম দেখতে মেয়ের বাড়ি।
আটা ময়দা লাগিয়েছে ইচ্ছেমতো
দেখা হয়নি ন্যাচারাল চেহারাটা
ভাল লেগেছে পড়া মেয়েটার নীল শাড়ি।
.
সবকিছুই ঠিকঠাক এখন
৭ লাখ মোহরানার দাবি,
১৫ooo টাকা বেতনের এতো মোহরানা
ফিসফিস করে বললাম
কীভাবে মানবো ও আমার ভাবী।
.
তাদের একটাই কথা
৭ লাখ টাকার কমে মোহরানায় দিবেনা মেয়ে বিয়ে,
রীতি অনুযায়ী আসতে হলো
মেয়ের হাতে ৫ooo টাকা দিয়ে।
.
বিয়ে করে কি আর হবে
আম্মুকে বললাম!!!!
ভুলে লজ্জা শরম,
পাশের বাড়ির মতিন চাচা ঠিক বলেছিলো
এই বেতনে বউ পাবানা
বিয়ের বাজার খুবই গরম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।