উদ্দীপ্ত রক্ত
- মেসুত ফেরদৌস শুভ
প্রিয় কমরেড!
আমাদের আর কতক্ষণ অশ্রু বর্ষণ করতে হবে?
দেখতে হবে আর কত মর্মান্তিক ঘটনা !
ঘটনার জন্য দুঃখ বর্ষণ করতে হবে আর কতদিন?
ঘুনে ধরা সমাজের বাসিন্দা হয়ে
আর কত বিশৃঙ্খলা ও অবমাননার মাধ্যমে
গণতন্ত্র চর্চা করতে হবে?
সিস্টেমকে নাশকতার ব্যয় করে
আর কত বিপ্লবী ধৈর্য ধরে থাকতে হবে?
ধৈর্যের বাধ আর মানতে চায়না
শুনতে চায়না কোন বারণ
মানতে চায়না কোন কারণ।
উদ্দীপ্ত রক্ত ঢেলে দিতে, পিচঢালা রাজপথে
আকুল হয়ে থাকে সারাক্ষন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।