উল্লাসিত মনে
- উত্তম চক্রবর্তী
চিত্ত সুখের সন্ধানে আজ তারা,
আনন্দে মন নাচিছে সবার সারা।
ভোরের কুয়াশা আসি আসি বলে ডাকে,
শরৎ আবার জেগেছে মায়ার শাঁখে।
শিউলি তলায় হাজারো তারার বেশে,
সৌরভে বায়ু মাতোয়ারা হলো মেশে।
পূজারী কুড়ায়ে নেয় যে সবার আগে
পূর্ব গগন সাক্ষী আলোর বাগে।
মানব-মানবী উল্লাসে তার মনে,
দুখের পরশ ভুলেছে আপনা সনে।
আনন্দময়ী আসার সময় হলো,
সাজসজ্জায় ভক্তরা তাই ধলো।
তাং- ১২/০৯/১৯ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।