কলরব
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - প্রার্থনা
রে শরাবি,এসো করি শরাব পান
ভুলে যাই জীবনের লেনদেন
ক্ষণিকের তরে ভুলে যাই সব।
এ যে প্রেমের শরাব রে অভাগা
এই সুধা পানে হবে যে বেসামাল
হৃদয়ে বাজবে সুর উঠবে কলরব।
এসো শরাবি,প্রেমের শরাবে হই বুদ্
পিয়াসীর আশায় তেষ্টা মেটাই এবে
ধ্যানী-জ্ঞানী-শরাবিতে হবে উৎসব।
রে শরাবি,না পেলে তার ছোঁয়া
পাগলামি চলবেই যেন সারাবেলা
হৃদয়ে পেলেই তারে থামবে কলরব।
২৪.০৮.২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।