ইচ্ছের বাহিরের ভালবাসা
- মেসুত ফেরদৌস শুভ
সম্পর্কে কখনো রাজকীয়তার ভাবনা আনতে নেই
আনতে নেই বয়সের কোন সংখ্যা,
যদি থাকে সম্পর্কে ধনী গরীব ভেদাভেদ
তাহলে এই যেন নয় কোন সম্পর্ক
থেকে যায় সুখ পাওয়ার শঙ্কা।
.
তাকেই কাছে টানো
যার চোখে তাকিয়ে দেখতে পাবে
তুমি নিজেকে,
তাকেই পাশে রাখো
যে মিশিয়ে রাখবে তোমায়
তার স্বপ্নেতে।
.
বিবেকের দংশনে পুড়বে জনমভর
থাকবেনাতো তখন পরিবার পরিজন,
তার হাতটিই ধরো, যে হবেনা অন্য কারো
তোমাকে ঘিরে থাকবে তার সকল চাওয়া পাওয়া
মুখে না শুনে কথা, যে বুঝবে তোমার মন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।