ন্যায়ের পথিক
- মেসুত ফেরদৌস শুভ

ওদের মৃত্যুতে যদি সত্যের বাণী থেমে যেত
যুগেযুগে জন্ম নিতনা আর সত্যবাদীরা,
ওদের গুম করলেই যদি, ন্যায়ের কথা ভুলে যেত
মুষ্ঠি উঠিয়ে রাজপথে নামতো-না প্রতিবাদীরা।
.
ভয় ভীতি দেখিয়ে থামানো যায়না
যতদিন থাকবে ওদের দেহে প্রাণ,
ওরা অকাতরে রাজি দিতে জীবন বিলিয়ে
তবুও সইবেনা ধর্মের অপমান।
.
ওদের মাথায় যদি দাও তুমি পেরেকঠুকিয়ে
বুক যদি করে দাও ঝাঁজরা বুলেটে,
ওরা বিশ্বাসী ওদের তাজা রক্তেই
বিজয় একদিন আসবে এই অভয়ারণ্যে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।