ভয়হীন বীর
- মেসুত ফেরদৌস শুভ

সত্যের পথে চললেই যদি
পা ভেঙে দাও!!!!!!!!!!!
সত্য কথা বললেই যদি
জবান কেড়ে নাও!!!!!!!!!!!
মুছে দিতে চাও যদি সাহসী বীরদের নাম,
জেনে নাও কাপুরুষের দল
লাভ হবেনা দেখিয়ে শক্তি বল
আমি নয়তো কারো পা চা-টা গোলাম।।
.
এ পথে আছে শহীদদের স্পর্শ
তাজা রক্তে মাখা স্বর্গীয় অনুভূতি
যদি পারো চক্ষুও তুলে নাও
না হয়!!!!!!!!!!!!!!!!!
এ পথের পানে চেয়ে থাকবো আমি
যতদিন থাকবে দুচোখের-ই জ্যোতি।
.
এ পথ জানি ফুলে বিছানো নয়
নিঃশ্বাসের সীমানায় মৃত্যুর আনাগোনা,
এ পথে যারা জীবন দিয়ে যায়
বেচেঁ থাকে আজীবন
বীর শহীদেরা কখনো মরেনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।