সংগ্রামী
- মেসুত ফেরদৌস শুভ

গোলামীর জিঞ্জিরে লাথি মেরে পিঞ্জিরে
সংগ্রামী!!!!!!!!!!
ভেঙ্গে দে শোষকের শাসননীতি,
মাথাটাকে উঁচিয়ে, পা দুটি বাড়িয়ে
জ্বালিয়ে দে হৃদয়ের প্রদীপ বাতি।
.
গাফিলতি আর নয়, ছেড়ে দে হুংকার
সংগ্রামী!!!!!!!!!!
শোষকের মজবুত প্রাচীরে,
আল্লাহ নামের গান ধরে
পাল দে উড়িয়ে
শক্ত করে বৈঠা ধরো মাঝিরে।
.
চুপ করে গুহাতে, লুকিয়ে থাকলে আড়ালে
নিষ্পাপ হৃদয় হবে খানখান,
ফুলগুলো ঝরে গিয়ে, অভিমান বুকে নিয়ে
উপহার দিয়ে যাবে গোরস্থান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।