সেলাই করা মুখ
- মেসুত ফেরদৌস শুভ

অমানুষের সমাজে কোন কিছু না বুঝে
থাকো শুধু দুচোখে তাকিয়ে,
খুললেই মুখ, তুলে ফেলবে চোঁখ
দিওনা মামাদের রাগিয়ে।
.
ধরলে কলম তুমি সত্যের পক্ষে
দেখবে আঙ্গুল গেছে হারিয়ে,
থাকবেনা সাক্ষী, দেখিনি আমি কিছু
বলবে সবাই মাথাটাকে নাড়িয়ে।
.
এ সমাজ ভয়ংকর অমানুষের সমাজ
বললে সত্য কথা আগ বাড়িয়ে,
খুঁজে পাবেনা তোমায় কেউ
হঠাৎ করে দেখবে, গেছো তুমি অন্যকোথাও হারিয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।