বিশ্বাস
- আমিনুর রহমান (তপু রায়হান)

মানুষে বিশ্বাস আমার নেই
নেই সাপ,কুকুর বা টিকটিকিটাকেও
কোলে শুয়ে থাকা প্রেয়সীকে ও নেই

আমার নিজের ছায়াকে নিয়েও বিশ্বাস নেই
তবে নিজেকে নিয়ে বিশ্বাস আমার আছে
রাজনীতিতে বিশ্বাস নেই;তারা স্বার্থপর।

ধর্মতে বিশ্বাস নেই,সবই মানুষের কল্পনা
কবিদের বিশ্বাস নেই তারা চরিত্রহীন
গল্পকারকে বিশ্বাস নেই তারা অলীক লেখে।

সরকারী চাকরদের বিশ্বাস নেই তারা চামচা
ধনীদের বিশ্বাস নেই তারা উগ্র মেজাজের
গরীবদের বিশ্বাস নেই তারা লোভীশ্রেণীর।

সেই মানুষে বিশ্বাস নেই যে বোধহীন
সেই নারীতে বিশ্বাস নেই যে অকৃতজ্ঞ
সেই দোকানীকে বিশ্বাস নেই যে ঠক।

আমাকে বিশ্বাস করি ভোরের ঊষার ন্যায়
আমাকে চিনি আমার বোধের পর হতেই
এজন্যই কাউকে সহজেই বিশ্বাস করিনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।