অসমাপ্ত জলছবি
- আমিনুর রহমান (তপু রায়হান)
তুমি রোদ্দুরে ঘাম মেখে একাকার করেছিলে সেদিন,
ক্ষনিক পরের বৃষ্টিতে তন্ময় হয়ে তাকিয়েছিলে,
ক্ষীণ হেসে বললে,'ভালবাসি তোমাকে।'
তখনো বুঝতে পারিনি,ছিল চোখে বিষ্মিত চাহনি,
ভালবাসি কথাটা এত সহজে বলেনা'ত কেউ,
বৃষ্টিবেলা দুহাত জড়িয়ে।
একটা দিনের বসন্ত মৌন আলাপচারিতা,ভাসিয়েছিলে,
চুপচাপ অনেক সময়,হারিয়ে ফেলা হূদয়ের ভাষা,
কণ্ঠে ছিলনা কোন কথার লেশ।
বাঁশির সুর উথলে পড়ে এখন,সে সুরে মোহিত সুজন নেই
অচিন পাখি উড়ে যায় দূর আকাশের নীলের ভিড়ে
উদাসী আজ উদাস হয়, কারো স্পর্শ নীড়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।