সেই-তো বিজিত
- উত্তম চক্রবর্তী
কেউ কেউ যুদ্ধে যায়
কেউ কেউ ভয়ে আড়ালে লুকায়।
যে যুদ্ধে গমন করে সেই-তো বিজিত
ভীতু চিরকাল হয় পরাজিত।
বার-বার ব্যর্থ হয় কাপুরুষ
সাহসের ভাগ্য আনে বীরেরা প্রত্যুষ।
যারা যুদ্ধ জয়ে দিয়ে গেছে প্রাণ
কোটি লোক আজো ভুলেনি তাদের দান।
স্মৃতি সৌধ রবে অমলিন
জীবনের প্রতিদান গেয়ে যায় চিরদিন।
কত যোদ্ধা রেখে যায় স্মৃতি
যারা বেঁচে আছে প্রতিপালনে তাদের কৃতি।
তাং- ০৯/১২/১৯ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।