শ্রমিক
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জয়না‌লের কিছু স্বপ্ন ছি‌লো

শ্রমের দামে যারা গড়ে তোলে নগর-বন্দর
শ্রমিক নামে তারা পরিচিত যুগ-যুগান্তর
মানুষকে সিঁড়ি ভেঙ্গে ওপরে উঠায় যারা
চিরকালই অবহেলিত রয়ে গেছে তারা
ঘাম ঝরিয়ে আহার তুলে দেয় যে শ্রমিক
অভুক্ত থেকেও কর্মে সে অবিচল নির্ভীক
দিনমজুর-শ্রমিকের জীবনের দামে গড়ে উঠছি আমরা
রে মানবকূল শ্রমিককে অবহেলা করো না তোমরা
শ্রমিকের সাথে ভাল ব্যবহার করো ভাই
শ্রমিকদের আপনজন তো কেবল আমরাই।
৩০.০৫.২০০৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।