বিশ্বাসের দো টানা
- মেসুত ফেরদৌস শুভ

বিশ্বাসের শহরে আমি পরাজিত
তবুও অবিশ্বাস ভাঙি বিশ্বাসে আছে যত
আমার চোখ ঘুমিয়ে গেলেও
রক্ত কখনো ঘুমায়না
পাশে নয় কাছে পাওয়ার নেশায়
টগবগ করতে থাকে এ মস্তিষ্ক ।।।।।
এ মস্তিষ্ক বুঝতে চায়না আবেগ দিয়ে
লেখা দু চার লাইনের কবিতার সারমর্ম।।।।
এখানে শুধুমাত্র বাস্তবতার খেইল
নামি-দামি অনেক খেলোয়ারকে
হার মানতে হয় এই বাস্তবতার কাছে।
এখানের মূলনীতি একটাই
হয় জিতো নয়তো মরো।।।।
কারন এখানে পরাজয় বরণ করে
হতাশা আর যন্ত্রণা নিয়ে বেচেঁ থাকাটাই দুষ্কর
মরে গেলে পরাজিত হওয়ার কষ্ট লাঘব হয়
কিন্তু!!!!
বেচেঁ থাকলে নিঃশ্বাস থাকা অব্দি
কুঁড়েকুঁড়ে খেয়ে
বেচেঁ থাকা কোষগুলোকে করে দেয় নিস্তেজ
পৃথিবী হয়ে উঠে বিষাদময় বড়-ই বিষাদময়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।