ভালবাসার ণত্বষত্ব
- মেসুত ফেরদৌস শুভ

চামেলি আমার তুমি
মৃত মানুষের অভাব বুঝো!
আমার জীবিত কলিজার ণত্বষত্বজ্ঞান দিয়ে
বুঝতে চাওনা কেন আর্তনাদ ?
এমন কেন তুমি উদাসীন থাকি আমি
একটু ছোয়া পেলেই
সকল কিছুই আমার হয়ে যায় ঠিকঠাক।
আমিতো নিখুঁত নই
বরং আমি মাত্র সীমিত সংস্করণ
আমি ভালবাসার চৌহদ্দিতে দাঁড়িয়ে দেখি যেই,
মায়া এক বিলাসী ভঙ্গিমা...!
বিষাদী চিহ্ন আছে- এখানে কোন ক্ষত নেই !!
.
এখানে আবেগের রং হয় রঙিন
কবিতাগুলো হয় ছন্দহীন
অভিমানের বেড়াজালে রক্তবর্ণ চোখগুলো
বিরহের গল্প বলে যায়,
কলমের অনুপ্রেরণা বাস করে বহুদূরে
হস্ত গন্ধ ছুঁতে না পারা কোনো এক শুকনো কবিতায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।