গোঁড়ামি
- মেসুত ফেরদৌস শুভ

মিষ্টি খাওয়া সুন্নাত মানি
মাইরের বেলায় নাই,
ইসলাম মানেই টুপি পান্জাবী পায়জামা
স্বপ্নে পাওয়া কিতাবখানা
মুরব্বিদের ফতোয়ায়।
.
কথায় কথায় কাফের বলি
ধর্মপ্রচারক পড়লে কোট প্যান্ট টাই,
বলে ফেলি পশ্চিমাদের দালাল
তিনি আবার কেমন ধর্মপ্রচারক
যার নিজের ইমান ঠিক নাই।
.
জান্নাত খুঁজে বেড়াই শর্টকাট ওয়ে
গুটিকয়েক তাসবিহ দানায়,
দেশটা যাকনা যেথায় সেথায়
আমারি বা কি আসে যায় !!!
নিজেকে ভীষণ ব্যস্ত রাখি
কিচ্ছা কাহিনীর আড্ডা খানায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।