এক পথের ভিন্নমত
- মেসুত ফেরদৌস শুভ

নানান আলেম নানান মতে
আমরা যাবো ভাই কোন পথে ?
সবাই যদি নিজেকে সহীহ ভাবে
বাই'য়াত নিবো ভাই কার হাতে ?
.
ধর্ম একটাই দলের অভাব নাই
কি করি হায় হায় !!!
বুঝা বড় দায় কোনটা সহীহ আর কোনটা বিদাঅাতি,
পড়েন টুপি খানদানি,
করেন ফতোয়া রপ্তানি
মুরিদ কটা পেলেই,
পীর- মাওলানা টাইটেল লাগিয়ে দেন রাতারাতি।
.
আসেন ভাই বসেন এটা নবীওয়ালাদের দল
দেখেন করছে ফেরেশতারা মাতামাতি,
ওমা!
কিছুদিন যেতে না যেতেই
দেখি পীর বাবার ইশকের ঠ্যালায়
নিজ দলের কর্মীদের মাঝেই চলছে হাতাহাতি।
.
আমরাও ভাই ম্যাংগো পাবলিক
সবার সাথেই আছি,
যে আলেম যে-ভাবে বলেন
কোরঅান হাদিস বুঝি কম
তাই সেভাবেইতো নাচি।
.
আল্লাহ যদি না চান ভাই,
আমাদের কোন উপায় নাই
সিজদাহ্তে চাওয়া একটাই,
সময় থাকতে স্বপ্নে যেন,
সহীহ দল খুঁজে পাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।