নেতাদের তেলেসমাতি
- মেসুত ফেরদৌস শুভ

নেতাদের লকার খুললে
বের হয় দামী সোনা শত কোটি টাকা,
আমার লকার খুললেই
বের হয় ইঁদুর- তেলাপোকা।
.
নেতারা আজ চুরি করে
রাজনীতির পোশাক পড়ে,
তিন বেলা তিন মুঠো খাবার জুটেনা
সৎ লোকদের ঘরে।
.
সার্টিফিকেটদারী শিক্ষিতরা আজ
থাকে অনাহারে,
চাকরির জন্য এদুয়ার হতে ওদুয়ার
পায়ের জুতা ক্ষয় হয়ে যায়
রাস্তায় ঘুরে ঘুরে।
.
রাজনীতির খাতায় নাম লিখিয়ে
কয়েকদিনের ব্যাবধানে হাতে মদের গ্লাস,
উঁচুউঁচু দালানকোঠার মালিক সে
কিছুদিন আগে যার ছিল, ফুটপাতে বসবাস।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।