লুটেপুটে খাওয়া সমাজনীতি
- মেসুত ফেরদৌস শুভ

সত্য বললে টুটি ধরে চুপটি করে
বসিয়ে দেওয়া হয় যে বন্য সমাজে,
এরা প্রজা না হয়ে ভেবেছো হবে রাজা?
আসবে কি দেশের স্বার্থের কোন কাজে ?
সুশাসনের স্লোগানে বললেই কিছু
করিয়ে দিবে জোরসে ধরে মাথা নিচু
বলবে এখনো থাকতে মানসম্মান,
ভাল না লাগলে চলে যাও পাকিস্তান।
.
লুটেপুটে খাওয়ার - সমাজনীতির
চুপ না থেকে, লেগে থাকলে তুমি পিছু,
প্রতিবাদী হলেই সেলাই হবে মুখ
বলে অকপটে ভয় দেখিয়ে আমায় !
সত্যের কলম ভেঙ্গে তুমি
উল্টো লিখো নয়তো ঘটে যাবে অপ্রত্যাশিত কিছু।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।