আমিও শান্তিতে বাঁচতে চাই
- মেসুত ফেরদৌস শুভ
আজ নির্মমতার স্বীকার আমি,
কালকে আপনি, পরশু অন্যকেউ
এভাবেই চলবে ততদিন,
চক্ষু খুলে, হাতের মুষ্ঠি উঠিয়ে
প্রতিবাদ করবেন-না যতদিন।
.
দিন বদলেছে, বদলেছে শোষণের ধরন
আগে সত্য বললে চাকরি চলে যেত
আর এখন জীবন চলে যায়
থাকেনা কোন কারণ।।।
.
ব্যাথা লাগছেনা অন্তরে আপনার
কারণ !!!!!
সেতো আপনার ভাই নয়
নয় চেনা জানা কেউ,
যার চলে গিয়েছে মানিক রতন
তাকিয়ে দেখেন তার দুনয়ন
বইছে অঝরধারা ঢেউ।
.
দলমত পার্থক্য থাকতেই পারে
মানুষ আমরা এটাই আসল পরিচয়,
তবু কেন হিন্দু মুসলিম খ্রিষ্টান এত ভেদাভেদ
দেশের স্বার্থে কেন সবাই এক নয় ?
.
কেউ যদি হয়ে থাকে রাষ্ট্রদ্রোহী
বিচার চলবে সাংবিধানিক ধারাতে,
সোনালী স্বপ্ন ধুলিস্যাৎ করার অধিকার
সন্ত্রাসীদের দিয়েছে কে ?
.
বর্তমানের বর্বর হত্যাকাণ্ড
বাংলার ইতিহাসে ৭১ এ ঘটে নাই,
হে রাষ্ট্র তুমি আমায় সঠিক নিয়মটা বলে দাও
আমিও শান্তিতে বাঁচতে চাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।