বিকৃত সমাজ
- মেসুত ফেরদৌস শুভ

পুরো সমাজ যখন মনুষ্যত্ব বিকৃত
কয়জনই বা শুনেন ন্যায় নীতির বাণী,
বেনামাজি যখন মসজিদ সভাপতি
ইমাম মুয়াজ্জিনের সম্মান নিয়ে চলে টানাটানি।
.
টাকা কাড়ি কাড়ি,
আছে বিশাল এক বাড়ি
চলেন বিএমডব্লিউ গাড়ি,
মসজিদ কমিটির সদস্যগন বানিয়েছেন সভাপতি
দেখে মস্ত বড় এক ভুড়ি।
.
ফজর যোহর, আসর, মাগরিব
নেইতো এশারের খবর তার,
জুম্মাবারে সবার আগে
আতর স্নো গায়ে মাখিয়ে
দখলে নেন সবার সামনের কাতার।
.
ইমাম সাহেবের বয়ান বিরুদ্ধে গেলে
সভাপতির চরিত্রের সাথে,
নামাজ শেষে সভাপতির হুমকি
ঘুষ দূর্নীতির বিরুদ্ধে আরেকদিন বললে মনে রাখবেন!!!!
চাকরি হারাবেন রাতে।
আমার কিছুই যায় আসেনা তাতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

৩০-১২-২০১৯ ০৩:৫৫ মিঃ

অনুপম ভাবনা

৩০-১২-২০১৯ ০০:৫০ মিঃ

অসাধারণ।
অনবদ্য প্রকাশ।
শুভেচ্ছা রইল।