পেঁয়াজের কবুলনামা
- মেসুত ফেরদৌস শুভ

পাশের বাসার অান্টির
মাস্টার্স পড়ুয়া মেয়ে,
এলাকার পোলাপানের চোখ পড়েছে
দিতে হবে তাড়াতাড়ি বিয়ে।
.
আংকেল শুনে, অাঙ্গুল ঘুনে
বললেন দাড়াও মিমের মা! ধরবো ভাল ঘটক,
কাল সকালে ফজর পড়ে
করবো তাকে আটক।
.
গিয়ে দেখেন ঘটক সাহেব
খাচ্ছেন মিষ্টি জর্দার পান,
আংকেল গিয়ে জোরসে
ধরলেন ঘটকের হাতখান।
.
ভয় পেয়ে ঘটক সাহেব
দিয়ে উঠেছে লাফ,
কি হয়েছে ভাই?
আপনার মুখে চিন্তার ছাপ।
.
কি আর বলবো ঘটক সাহেব
মেয়েকে দূরে সরাতে চায়নাতো এই মন,
আপনার কাছে আছে কি? আমার মেয়েকে তুলে দেওয়ার মতো
ছেলে হউকনা যেমন তেমন।
.
বাইকের সাথে পাঁচ লাখ দিবো
করবো পূরণ চাওয়া পাওয়া আছে যতো,
মেয়ে আমার মাশাঅাল্লাহ
রুপে গুনে ক্যাটরিনা কাইফের মতো।
.
ঘটক.............
আছে ঐ পাড়ার এক ভাল ছেলে
শরীর ভরাই লাজ,
টাকা পয়সার আবদার নেই কোন
করতে হবে ছেলে পক্ষকে খুশি
দিয়ে ৫o বস্তা পেঁয়াজ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।