অবুঝ চাওয়া
- মেসুত ফেরদৌস শুভ

নীরবে কেদে যাই তোমাকে না পাওয়ায়
পূর্ণতা ফিরে পাই তোমার ছোয়ায়,
কাব্যের লাইন যখন হয় ছন্দহীন
ভালবাসা মিশে যায় ৫২ তাসের জুয়ায়।
আমার হয়ে তুমি ছিলে আলোকিত ভূবন
সব কিছুর বিনিময়ে তোমায় বুঝি,
নিভে গিয়ে আলো অন্ধকার হউকনা চারিদিক
তবুও! প্রেমের জুয়াড়ী হয়ে তোমায় খুঁজি।
ছলনার বেড়াজালে প্রকৃতির কোলাহলে
বয়ে যায় ধীরে ধীরে বসন্তের বাতাস,
অন্যকারো নয়তো তুমি, থাকবো চিরচেনা আমি
বইছে হৃদয়ে ভালবাসার আভাস।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।