প্রতিক্ষার মেঘাবৃত
- মেসুত ফেরদৌস শুভ

তোমার আমার মাঝে দুরত্ব এখন অনেক
নেইতো কিছু আর আগেরই মতো,
ভুলতে চেয়ে যতো থাকি দূরে
ধীরে ধীরে কাছে আসো ততো।
মনে যখন পড়ে কাটানো সেই অতীত
অশ্রু জড়ে দুচোঁখে অবিরত,
মনে যখন করো ছোটাছোটি
বাড়তে থাকে বাঁ পাঁজরে ক্ষত ।
যদি সেদিন তুমি নিজের ভুলকে বুঝে
হতে যদি একটু নিজে নত
তাহলে আজ থাকতাম দুজন কাছাকাছি
ভালবাসা হতোনা পরাজিত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।