মায়ার বাঁধন
- মেসুত ফেরদৌস শুভ
যেদিন তুমি ধরেছিলে হাত
বলেছিলে কথা কাঁদে মাথা রেখে,
প্রকৃতির ভীষন সেদিন হিংসে হয়েছিলো
তোমার আমার দুষ্টুমিষ্টি খুনসুঁটি দেখে।
বলেছিলে কত অজানা কথা
প্রথম দেখায় চোখে চোখ রেখে,
সাজিয়েছো পৃথিবী ভালবাসার মধুরতায়
নতুন করে রঙ্গীন স্বপ্ন এঁকে।
ফুলে ফুলে সেদিন বসেছে মৌমাছি
করেছিলো সুঘ্রাণ চারিপাশ,
করেছিলে পণ ছেড়ে যাবেনা তুমি
যতই আসুক ঝড়ের পূর্বাভাস।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।