ঈমানের পরিচয় (গজল)
- মেসুত ফেরদৌস শুভ
ঈমানের প্রয়োজনে যদি দিতে হয় আমার এই জীবন
হাসি মুখে মেনে নিবো, যা আছে দিয়ে দিবো
আল্লাহর পথে আমি নয়তো কৃপণ। (২)
এই পথ মানেই নয় ফুলে বিছানো
বাতিলকে দেখে ভয় পাওয়া,
এই পথে জানি আসবে জেল জুলুম
তবুও বুক ফুলিয়ে সামনে এগিয়ে যাওয়া..........
ইতিহাস সাক্ষি মুসলিম বীর জাতি
বদর ওহুদে রক্ত দেওয়া।......................
ঈমানের প্রয়োজনে যদি দিতে হয় আমার এই জীবন
হাসি মুখে মেনে নিবো, যা আছে দিয়ে দিবো
আল্লাহর পথে আমি নয়তো কৃপণ। (২)
এই পথ মানেই নয় মসজিদে ঘুমানো
কোরমা পোলাও রোস্ট খাওয়া,
এই পথ মানেই সকল অন্যায় অবিচার
ঈমানি শক্তি দিয়ে রুখে দেওয়া...........
এই পথ মানেই নয় জালিমের সমাজে
তাসবিহ তে জান্নাতুল ফেরদৌস খুঁজে পাওয়া।
এই পথ মানেই নয় মাস্তিতে বেড়ানো
সবসময় বাবা মায়ের আদর স্নেহ মাখা
এই পথ মানেই সকল সৃষ্টির স্রষ্টা একজনই
সুখে দুঃখে তার কাছেই চাওয়া।..............
ঈমানের প্রয়োজনে যদি দিতে হয় আমার এই জীবন
হাসি মুখে মেনে নিবো, যা আছে দিয়ে দিবো
আল্লাহর পথে আমি নয়তো কৃপণ। (২)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।