রোবটিক আবেগে মানবিক গুণ
- এস আই তানভী

.
এখন কেউ আর খুব ভোরে
মেঠোপথের তিন মাথার মোড়ে
আপাদমস্তক মুড়িয়ে মোটা কাপড়ে
শিশির মাড়িয়ে, ঘন কুয়াশা ভেদ করে
দাঁড়িয়ে থাকে না হাতে লাল গোলাপ ধরে।

এখন 'প্রেমপত্র' শব্দটা নিখোঁজ,
কেউ চিঠি লিখতে পাতা ছিড়ে না রোজ,
কারো চোখে থাকে না কাউকে না দেখার আফসোস,
যে কারো সাথে কথা বলা কিংবা দেখা আজ বড্ড সহজ;
আর সম্পর্কগুলোও গড়ে যেমন- ভাঙেও তমন রোজ রোজ।।

দীর্ঘদিন প্রিয় কাউকে না দেখলে;
কিংবা কথা বলার সুযোগ না পেলে,
যে ঝড়ের ঝাপটা লাগতো হৃদয়ের পালে–
তা আজ অনুভূত হয় না যুগের হাওয়া বদলে,
তৃপ্তি যে পাওয়া যায় মুঠোফোনে বৃদ্ধাঙ্গুল ছোঁয়ালে।

মাত্র এক ক্লিক'এ! শত গোলাপ শুভেচ্ছা,
যেকোনো স্থান থেকে 'অডিও কল' যখন ইচ্ছা,
মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে কত কাহিনী, কত কিচ্ছা,
'ভিডিও কল'এ পূরণ হয় প্রতিদিন দেখতে পাওয়ার শত লিপ্সা,
সম্পর্কগুলোর উপর ছেঁয়ে আছে অত্যাধুনিক জীবনের তমসা।

গোলাপের আহাজারি শুনি না,
ভুল করেও চিঠির ভাষা মনে আসে না,
দীর্ঘদিন পর কারো দেখা পাওয়ার আনন্দ বুঝি না,
মুখোমুখি বসে কারো সাথে গল্প করার তৃপ্তি কেমন জানি না,
ঘুমিয়ে গেছে মানবিক গুণগুলো, রোবটিক আবেগে জীবন-বন্দনা।
-------------------
২১/১২/১৯ইং
- এস আই তানভী ✍


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৮-০২-২০২০ ১১:২১ মিঃ

আমরা দিন দিন প্রতিদিন
যান্ত্রিতায় হচ্ছি রঙিন।

০৭-০২-২০২০ ০৮:৫৬ মিঃ

উপরের কবিতাটা ২০১৯ সালের শেষের দিকে লিখা। কোন প্রতিযোগিতায় দেওয়ার উদ্দেশ্য করে লিখি নি। তবুও #হিমু_পরিবারের ২০২০ জানুয়ারি মাসের প্রতিযোগিতায় দিয়েছিলাম। ১ম, ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম কোনটাতেই স্থান না পেলেও সেরা দশে স্থান পেয়েছিলো।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026