আমাদের গ্রাম
- আমিনুর রহমান (তপু রায়হান)
আমার গ্রাম রাখালগাছি পরিষদের কাছাকাছি
সবার গর্ব-অহংকার;নামটি তার বহিরগাছি
গ্রামটি গড়ে ওঠে মৃত সমস নদীর পারে
যেতে হয় মনোরম কতক মাঠ পেরিয়ে।
আমাদের গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যতে ঘেরা
আছে নানা গাছ-গাছালি,পাখিতে ভরা
পুকুর,খাল-বিল আছে,আছে মাছের চাষ
গরু-ছাগল গোয়ালভরা থাকে বারোমাস।
আমাদের গ্রামের মানুষের;আছে ঐক্যর বল
ঐক্যর প্রশ্নে নেইতো বিভেদ;সবাই যে একদল
কর্মশ্রমিক যোদ্ধা আছে,আছেন কর্মী প্রবাসী
সকালসন্ধা মেলে সেথায় শিশু-কিশোরের হাসি।
আমার গ্রামের সাথে অন্য গ্রামের হয়না তুলনা
সহজ-সরল মানুষ তারা,করতে পারেনা ছলনা
দানশীলতা-উদারতায়; মনটা মায়া দিয়ে ভরা
মিষ্টি কথা;সুন্দর ব্যবহারে সবার চেয়ে সেরা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।