মঙ্গলবার্তা
- মেসুত ফেরদৌস শুভ
আমি অন্যায় বিরোধী
রাষ্ট্র বিরোধী নই,
ন্যায়ের পক্ষ ছাড়া কথা বলিনা
আমার কিছুই যায় আসেনা...
আসেপাশে ঘটুকনা অন্য যত হৈ-চৈ।
আমি অন্যায় বিরোধী
রাষ্ট্র বিরোধী নই,
আমার দৃষ্টির সীমানায়
আমার মা বোন নির্যাতিত
হতে পারেনা!!!!! আমার সেলাই করা মুখে
দুচোখ দিয়ে আমি দেখবোই।
আমি অন্যায় বিরোধী
রাষ্ট্র বিরোধী নই,
হাসিমুখে মৃত্যু মেনে নিবো
তবুও বাতিলের কাছে
মাথা নত করবোনা কখনোই।
আমি অন্যায় বিরোধী
রাষ্ট্র বিরোধী নই,
এই পবিত্র মাটিতে শকুনের ছায়া পড়লেই
গর্জে আমি উঠবোই।
আমি অন্যায় বিরোধী
রাষ্ট্র বিরোধী নই,
যেখানেই দেখবো জালিমের জুলুম
মুষ্টি উঠিয়ে প্রতিবাদ আমি করবোই।
আমি অন্যায় বিরোধী
রাষ্ট্র বিরোধী নই,
যতদিন থাকবে দেহে নিঃশ্বাস
সত্যের কলমে আমি লিখবোই।
আমি অন্যায় বিরোধী
রাষ্ট্র বিরোধী নই,
সকল অত্যাচারী নিপাত যাক
মানবতা মুক্তি পাক
এই স্লোগান আমি তুলবোই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।